অর্থমন্ত্রী বাজেটে গরিব মানুষের কথা ভুলে গেছেন: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৫:৩০আপডেট : ০৯ জুন ২০২১, ১৫:৩০

করোনার কারণে যারা বেকার হয়ে গেছেন, কর্মহীন হয়েছেন বাজেটে তাদের কিছু দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বাজেটের যাদের জন্য ব্যবস্থা করা দরকার ছিল, সেই গরীব মানুষের কথাই ভুলে গেছেন অর্থমন্ত্রী। গতবার বাজেট ছিল পাঁচ লাখ কোটি টাকা, এবার ছয় লাখ কোটি টাকা করা হয়েছে। বাজেটের পরিমাণ বাড়লে প্রশংসা করা যায় না।

বুধবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, দাবি করা হয় ডিজিটাল বাংলাদেশ। জাপান, সিঙ্গাপুর কোরিয়া এসব দেশ, ডিজিটাল দেশ বলে দাবি করে না। এখানে ডিজিটালের কথা বলে প্রচুর টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে, তা আল্লাহতালা জানে।

নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগও যদি ভালো কাজ করে তার প্রশংসা হওয়া দরকার। এই যে বাজেট দিল, কেমনে তার প্রশংসা করি? অর্থনীতিবিদ দেব প্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থমন্ত্রী তার গাড়িতে যাত্রী উঠাতে ভুলে গেছেন। অর্থাৎ বাজেট নামক গাড়িতে গরিব মানুষ উঠাতে ভুলে গেছেন।

দেশের ইতিহাস থেকে জিয়াকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারও নেই মন্তব্য করে তিনি বলেন, দেশ স্বাধীনে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব সবচেয়ে বেশি, সত্য অস্বীকার করার কিছু নেই। তবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া। একজন মানুষ দায়িত্ব তখনই নেয়, যখন অবস্থার সংকট থাকে। জিয়াউর রহমানের দায়িত্ব নিতে হয়েছে তখনই, যখন অবস্থার সংকট দেখা দিয়েছে। ১৯৭১ সালে যখন তিনি স্বাধীনতার ঘোষণা করেন, তখন দেশে কোনও সরকার ছিলো না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবদুস আজাদ, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান প্রমুখ।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের