পরীমণির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি বিএনপি এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৩:৪৭আপডেট : ১৪ জুন ২০২১, ১৭:৩১

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশিদ। সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

তিনি বলেন, ‘পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। চার দিন ধরে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটলো। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া।’

সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারে সরকারকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলো আমলে নিতে হারুন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, ‘বাংলাদেশে আইন আছে, কিন্তু তার ব্যবহার নেই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।’

পরীমণির প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। অবশ্যই এর সঙ্গে জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সব মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কী বলার আছে।’

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে রবিবার (১৩ জুন) নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি পোস্ট দেন পরীমণি। পরে রাতে সংবাদ সম্মেলন করে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সোমবার (১৪ জুন) সাভার থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম