খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, সময় নেবে বিএনপি

সালমান তারেক শাকিল
২৬ জুন ২০২১, ২১:৩০আপডেট : ২৬ জুন ২০২১, ২১:৩০

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে আবারও পিছিয়ে এসেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিকভাবে আগের চেয়ে ‘একটু ভালো’ বোধ করায় এখনই সরকারের কাছে বিদেশে নেওয়ার সুযোগ দিতে আবেদন করা হচ্ছে না। পরিস্থিতি দেখে ‘সময় ও সুযোগ মতো’ তা করা হবে। শনিবার (২৬ জুন) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে একাধিক তথ্য জানা গেছে। কোনও-কোনও সদস্য জানিয়েছেন, বৈঠকে রাজনৈতিক বিষয়— করোনা ভাইরাস, সরকারের ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের চিকিৎসা সঙ্কট, হাসপাতালে সুচিকিৎসার অভাব ইত্যাদি প্রসঙ্গে কথা বলেছেন কেউ-কেউ।

স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বৈঠকে বিএনপির প্রধানের শারীরিক প্রসঙ্গটি ছিল প্রধান বিষয়। মূলত এই প্রসঙ্গেই দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে চিকিৎসক ও খালেদা জিয়ার বরাতে জানিয়েছেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েকদিনের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে’। বৈঠকে বলা হয়েছে—তার শরীর এখন কিছুটা ভালো। সুযোগ-সুবিধা অনুযায়ী পরে উন্নত চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদনের বিষয়টি সামনে আনা হবে।

বৈঠকে বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে সবকিছুই মহাসচিব ব্রিফ করবেন আপনাদের।’ প্রসঙ্গত, গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ‘দলের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, বেগম জিয়ার সুচিকিৎসা প্রয়োজন। এজন্য তাকে বিদেশে নিতে হবে। আর আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পরিবার করতে পারে।’

শনিবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল রবিবার (২৭ জুন) গুলশানের অফিসে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব।

আরও পড়ুন:

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ‘আলোচনায়’ সমাধান, আবেদনের প্রস্তুতি

/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম