দড়ি লাফে রাসেলের বিশ্ব রেকর্ড, মির্জা ফখরুলের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৯:২২আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:২২

দড়ি লাফে জোড়া বিশ্ব রেকর্ড করেছেন ঠাকুরগাঁওয়ের রাসেল ইসলাম। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার। তার অর্জনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়েছেন।

রবিবার (১ আগস্ট) বিকালে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের সই করা এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরজাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে ১৮ বছর বয়সী রাসেল ইসলাম। তিনি শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

অভিনন্দন বার্তায় ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল ইসলাম ৩০ সেকেন্ডে এক পায়ে ১৪৫ বার দড়ি লাফানোর বিশ্ব রেকর্ড গড়েন। এর আগে বিশ্ব রেকর্ডটি ছিল ৩০ সেকেন্ডে ১৪৪ বার।  রাসেল পূর্বের বিশ্ব রেকর্ড ভেঙে যে অর্জনের মধ্য দিয়ে এলাকার ও দেশের সুনাম বয়ে এনেছেন, তাতে আমি গর্ববোধ করে তার সাফল্য কামনা করছি।’

প্রসঙ্গত, এক পায়ে ৩০ সেকেন্ড দড়ি লাফে আগের বিশ্ব রেকর্ড ছিল ১৪৪ বার লাফানোর। রাসেল ১৪৫ বার লাফিয়ে রেকর্ড গড়েন। আর ১ মিনিটে এক পায়ে ২৫৬ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও ২৫৮ বার লাফিয়েছেন রাসেল। বৃহস্পতিবার (২৯ জুলাই) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে পেয়েছেন তিনি।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক