আমি মডার্নার টিকা নিয়েছি, কারণ এটা যুক্তরাষ্ট্রের তৈরি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৪:১৫আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৪:৩৪

টিকাগ্রহণ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘তথ্যমন্ত্রী মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে, মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। অথচ আমি যেটা বলেছিলাম- ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেবো না এবং নেইনি। ফলে ওই টিকা না নিয়েই আমাকে চারমাস কোভিডে ভুগতে হয়েছে। এখন আমি মডার্নার ভ্যাকসিন নিয়েছি। কারণ সেটা যুক্তরাষ্ট্রের তৈরি।’

আজ সোমবার (৯ আগস্ট) কোভিড-১৯ হেল্প সেন্টার হতে ‘গাজীপুর মহানগর কর্তৃক চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, মো. শওকত হোসেন সরকার, সদস্য রাশেদুল হক প্রমুখ।

সম্প্রতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা বলেছিলাম যে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেবো না। কারণ বিশ্বের অনেক দেশ ও সংস্থা সেই ভ্যাকসিন নিয়ে সন্দেহ ও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেসময় বলা হয়েছিল যে, অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন কার্যকর কি না তা দেখার জন্য বাংলাদেশে ট্রায়াল করা হবে। সেজন্যই মানুষের মনে সন্দেহ আরও বেড়ে গিয়েছিল। কেননা সেই ভ্যাকসিন আসলেই ভালো না মন্দ সেটা কোনও স্বীকৃতি তখনও মেলেনি। ফলে আমি করোনার ঝুঁকি নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেইনি। কিন্তু তথ্যমন্ত্রী ও অন্যরা আমাদের বক্তব্য ভালোভাবে শোনেননি। কারণ তিনি চোখেও কম দেখেন, কানেও কম শোনেন।’

রিজভী বলেন, ‘আজকে বলা হচ্ছে গণটিকা অভিযান চলছে। কিন্তু গণমাধ্যমে খবর আসছে দীর্ঘ লাইনেও মিলছে না করোনার টিকা। আসলে ক্ষমতার নেশায় আচ্ছন্ন আওয়ামী সরকার কোনও সময়েই ন্যায়-নীতির তোয়াক্কা করেনি। তারা শুধু লোপাট করেছে। যে কারণে আজকে ঢাকা সহ গ্রামে-গঞ্জে মানুষ করোনার চিকিৎসা পাচ্ছে না। সেসব এলাকায় আইসিইউ বেড, অক্সিজেন ও অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রীর প্রচণ্ড সঙ্কট দেখা দিয়েছে। এসবের কারণ হলো সরকারের একটি সিন্ডিকেট স্বাস্থ্যখাতের টাকা লোপাট করেছে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক