আ.লীগের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ২০:৪২আপডেট : ২০ আগস্ট ২০২১, ২১:১৮

আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের সংঘাতময় পরিস্থিতি ‘ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন। এ জন্য এখন নির্বাচিত প্রতিনিধি বলতে তারা যা বুঝাচ্ছে, সেই ধরনের লোকগুলো আওয়ামী লীগের, তাদের সঙ্গে প্রশাসনের সম্মুখযুদ্ধ শুরু হয়েছে।”

শুক্রবার (২০ আগস্ট) ভার্চুয়াল এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ’-এর উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘শুধু একটি জায়গা না, শুধু বরিশাল না। ইতোপূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন, তাদের একটা সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। এটা একটা লক্ষণ যে বাংলাদেশ বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে, এটা তার লক্ষণ।’

এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আজকে যেটা প্রয়োজন, আমাদের নেতা, যিনি নির্বাসিত অবস্থায় বহু দূরে অবস্থান করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেত্রী, তিনি আজকে এখন পর্যন্ত বন্দি অবস্থায় আছেন। তাকে মুক্ত করা, নেতাকে দেশে ফিরিয়ে আনা, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

স্মৃতি সংসদের সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, স্মৃতি সংসদের এম সিরাজুল হক, রাশিদুজ্জামান মিল্লাত, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সুলতান মাহমুদ বাবু, নিলোফার চৌধুরী মনি, ফরিদুল কবির তালুকদার শামীম, ওয়ারেস আলী মামুন, সুলতান সালাহউদ্দিন টুকু, এম তোজাম্মেল হোসেন, শামসুজ্জামান মেহেদী এবং প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জামাতা মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

ভার্চুয়াল এ আলোচনায় ব্যারিস্টার সালাম তালুকদারের স্ত্রী মাহমুদা সালাম, একমাত্র মেয়ে সালিমা বেগমসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম