বরিশালের ঘটনায় সরকারের অভ্যন্তরের দ্বন্দ্ব পরিষ্কার: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ২০:১০আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:২৫

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে বিবদমান ঘটনার মধ্য দিয়ে সরকারের অভ্যন্তরের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে বলে মনে করে বিএনপি। দলটির দাবি,এ ঘটনায় প্রমাণ হয়েছে সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২১ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির নিয়মিত সভায় এই মত প্রকাশ করা হয়। রবিবার (২২ আগস্ট) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্থায়ী কমিটির সভায় ভ্যাকসিন গ্রহণ পরবর্তী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সদস্যদের অবহিত করেন তারেক রহমান। বৈঠকে হেফাজতের সদ্য প্রয়াত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের ইন্তেকালে শোক জানানো হয়।

ইসরাইল হ্যাকিং ফার্ম ‘সেলিব্রাইট’ নিয়ে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে। সভা মনে করে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে এ ধরনের প্রযুক্তি ক্রয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য চরম হুমকিস্বরুপ।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশগ্রহণ করেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম