গুম শব্দটি আমরা আগে শুনিনি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৭:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা আগে তো শুনিনি। আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। বুধবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মানব সেবা সংঘ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, কাল একটা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। এই যে তিনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন। গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। সুতরাং আপনার আগে এই গুম শব্দটি পরিচিত ছিল না। আপনার সরকারের আমলেই এ শব্দটি পরিচিতি পেয়েছে এবং অনেক ছাত্র-মানবাধিকার-কর্মী যারা অধিকার আদায়ের কথা বলে তারা গুম হয়েছে। সুতরাং ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।

তিনি বলেন, আজ কতদিন ধরে স্কুল-কলেজ বন্ধ, অথচ এ বিষয়ে আপনার কোনও বক্তব্য নেই। আজ বিশ্বের বিভিন্ন দেশ নানাভাবে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করছে, অথচ আপনি পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছ। আর আপনি একটার পর একটা অসত্য, বানোয়াট কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

/এসও/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম