দেশের সব ক্ষমতা এখন পুলিশের: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩

পুলিশের সাংবাদিকতা করার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘পুলিশকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এদের কাছেই এখন দেশের সব ক্ষমতা। ওরা তো নিজেরাই বলে যে, বাতির রাজা ফিলিপ্স আর মাছের রাজা ইলিশ। আর দেশের রাজা পুলিশ। যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ। পুলিশ যখন চোর ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যায়?’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। গরিব মানুষকে আটকে রেখে চাঁদা আদায় করছে।’

আমলাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি ডিসি অফিসে যান, দেখবেন ওখানে কোনও প্রোগ্রামে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ তো নাই এখন, সব আমলা লীগ।’

মেগা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেদিন দেখলাম মেট্রোরেল উদ্বোধন করছে। মানুষ খুশি। বলছে পরিবর্তন হবে। পরিবর্তন কী শুধু ঢাকায় এই কয়েকজন মানুষের জন্য। হাজার মানুষের পরিবর্তন কোথায়। সবকিছুর দাম বেড়েছে। চাল, তেল, আলু, চিনির দাম আকাশচুম্বি।’

বিএনপি নেতা বলেন, ‘সরকার বলে তারা নাকি করোনা নিয়ন্ত্রণে সফল। এদিকে টিকা দিয়েছে মাত্র চার শতাংশ মানুষ। টিকা কোথা থেকে আসবে, তা তারা জানে না। বিতরণ কীভাবে করবেন তাও জানা নেই। সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়তে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

 

/জেডএ/এসও/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম