আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭

আশ্রয়ণ প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প করেছেন। সেটা ধ্বংস হয়ে যাচ্ছে; আর প্রধানমন্ত্রী বলছেন, এটাকে হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটার পেছনে যে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন না। যারা আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।’

শুক্রবার (১০ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ ইয়ুথ ফোরা‌মের উ‌দ্যোগে ‘‌জিয়াউর রহমান, খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমানের বিরু‌দ্ধে অপপ্রচার বন্ধ’ করার দা‌বি‌তে মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘‌ওবায়দুল কাদের শুধু মিথ্যার গান গেয়ে যান। হঠাৎ করে এমন এমন কথা বলবেন, মনে হবে উনি বাংলাদেশের বিবেক নির্দেশিত ব্যক্তি। অথচ তিনি যে অকপটে মিথ্যা কথা বলছেন, সেটা তিনি বুঝতে পারেন না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ-সহ সংগঠনের নেতারা।

আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে নিচের লিংকে ক্লিক করুন...

কিছু লোক আশ্রয়ণের ঘর ভেঙে মিডিয়ায় প্রচার করেছে:  প্রধানমন্ত্রী

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম