বিএনপির সভা রূপ নিয়েছে ‘সমাবেশে’, মির্জা ফখরুলের ধমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১১:২৩আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:২৫

‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক বিএনপির আলোচনাসভা বিপুল নেতাকর্মীদের উপস্থিতিতে রূপ নিয়েছে সমাবেশে। শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার সময় নির্ধারিত থাকলেও সকাল ৯টার আগেই নেতাকর্মীরা জড়ো হন মিলনায়তনে। পরে মিলনায়তন পরিপূর্ণ হয়ে বাইরেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা স্লোগান দিতে শুরু করলে মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডায়াসে মাইক নিয়ে ক্ষুব্ধকণ্ঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি নেতাকর্মীদের ধমক দেন।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনও স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।’

সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তরুণদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সভার গুরুত্ব অনুধাবন করো। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে সভা করা যাবে না আর। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের প্রেসক্লাবে সভা হওয়ার কথা ছিলো, সেখানেও বন্ধ হয়েছে।’

প্রসঙ্গত, আজকের আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১ অক্টোবর, শুক্রবার হওয়ার কথা থাকলেও পরে অনুমতি মেলেনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম