চীনের জাতীয় দিবস উপলক্ষে বিএনপির শুভেচ্ছাবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৭:৫১আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:৫১

চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে বিএনপি'র পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তা, একগুচ্ছ ফুলের তোড়া ও একটি কেক ঢাকাস্থ চীনা দূতাবাসে পাঠানো হয়। এদিন বিকাল পাঁচটার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি'র সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান দূতাবাসে দলের শুভেচ্ছাসামগ্রী পৌঁছে দিয়েছেন।

তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিভাগের সদর দফতর, বেইজিংয়েও শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়েছে এবং চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএনপি’র শুভেচ্ছা বার্তাটির প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানানো হয়েছে।

চীনা রাষ্ট্রপতি শি জিন পিং-কে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গত ৭২ বছরে এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে চীন। বিগত দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য, কৃষি, খাদ্য উৎপাদন, শিল্প প্রযুক্তি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন অভাবনীয় উন্নতি করেছে বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়।

বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে স্বাধীন বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তৈরির কথাও স্মরণ করা হয়েছে এই শুভেচ্ছাবার্তায়।

এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের সময়ে চীন-বাংলাদেশ সম্পর্কের সাফল্যের ধারাবাহিকতা উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম