রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার পদত্যাগ চাইতে হবে: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৮:৫৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৮:৫৩

দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকে যে শাসন চলছে, এটা আইনের শাসন নয়; শেখ হাসিনার শাসন। এই শাসন রুখে দিতে সব শ্রেণি-পেশার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার পদত্যাগ চাইতে হবে।’

সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে জিয়ামঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘মানুষের জীবনের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর যারা অন্যায় করেছেন তারা ফাঁকফোকড় দিয়ে বের হয়ে যাবে—এমন যেন না হয়। এটাই জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার হলে আমরা কী করবো তার একটা কমিটমেন্ট হওয়া দরকার। যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা ভবিষ্যতে কী করবেন?  মুদ্রাপাচার, দুর্নীতি এগুলো ঘরে ঘরে। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সাংবাদিক সাগর-রুনিসহ যারা হত্যার শিকার হয়েছেন, গুম হয়েছেন—সবকিছুর বিচার হবে। পাচার হওয়া মুদ্রা দেশে ফিরিয়ে আনা হবে এবং দুর্নীতিরাজদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম