কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না: কৃষক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৪:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪:৪৭

কৃষক দল অভিযোগ করেছে, ‘কৃষি উপকরণ, সেচ, সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে গিয়ে কৃষকের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। মাঝখানের চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের দালালরা সব লুটেপুটে খাচ্ছে।’

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সংগঠনের নেতারা।

সংগঠনের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর, বগুড়া জেলা এবং ঢাকা মহানগরের মুগদা, বংশাল, গেন্ডারিয়া, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ওয়ারী ও কোতোয়ালি থানা কৃষকদলের নেতৃবৃন্দ।

কৃষক দলের নেতারা বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্রে কোনও মানুষই এখন ভালো নেই। এ দেশে কৃষক-শ্রমিক-জনতা সবাই নিপীড়িত ও অধিকার বঞ্চিত।  সুতরাং এই কৃষকবিরোধী, গণতন্ত্রবিরোধী অপশক্তিকে যদি এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না যায়, তাহলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম