‘ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৫:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:১৮

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে। তা না হলে বর্তমান সরকার জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেবে না।’ মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমি ভোট দিতে চাই’ ব্যানার নিয়ে গণমঞ্চ আয়োজিত মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টার মন্তব্য, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তন। কিন্তু আজ গুটিকয়েক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোনও রাস্তা নাই। এই লড়াই শুধু বিএনপির জন্য নয়। এই লড়াই জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই।’

আব্দুস সালামের ভাষ্য, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি না দেওয়া হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যা করেছিল আমরাও তাই করবো। আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও তাই করবো।’

গণমঞ্চ’র সমন্বয়ক কে এম রকিবুল ইসলাম রিপনের প‌রিচালনায় মানববন্ধ‌নে ছি‌লেন শওকত আজিজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, অধ্যক্ষ সেলিম মিয়া, আরিফা সুলতানা রুমা, ইয়াকুব সরকারসহ অনেকে।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম