জনগণকে প্রতিমুহূর্তে বিভ্রান্ত-বিভাজনের চেষ্টা করছে সরকার: ফখরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ অক্টোবর ২০২১, ১৮:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:৩৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার প্রতিমুহূর্তে জনগণকে বিভ্রান্ত ও বিভাজন করার চেষ্টায় আছে। স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি এবং গণতন্ত্রের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি কথা বলেছেন তারা। এখন ধর্মীয় বিভাজন তৈরি করছে।’ শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের ভাষ্য, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আমরা ভোট দিতে পারি না, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে; আমাদের অনেক সমস্যা। এর সঙ্গে সাম্প্রদায়িক সংকট তৈরি করেছে সরকার। এটা তো পরিষ্কার যে, সরকারি মদদ ছাড়া সাম্প্রদায়িকতা তৈরি হয় না।’ 

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিবের মন্তব্য, ‘সবাই সবার ধর্ম পালন করবে, এটাই তো বাংলাদেশ। কিন্তু আপনারা কী করছেন? পরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন।’

জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের কথায়, ‘জনগণের ঐক্য ছাড়া ফ্যাসিস্ট সরকার সরানো যাবে না। গণতন্ত্র উদ্ধারে সবাইকে এক হওয়ার আহ্বান জানাই।’

আলোচনা সভায় আরও ছিলেন ২০ দলীয় জোটের নজরুল ইসলাম খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অনেকে।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম