নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১৩:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৩:৩৭

সম্প্রতি বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেওয়া মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা নির্বাচন চাই। কিন্তু এই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় নির্বাচন হবে না।’

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে, এটার প্রতিবাদে আমরা একটা আলোচনা সভা করছিলাম আমাদের অফিসের সামনে। সভা শেষে আমাদের ছেলেরা যখন ফিরে যাচ্ছিল, তখন তাদের পেছন থেকে আক্রমণ করে, টিয়ার শেল মেরে, গুলি ছুড়ে ছত্রভঙ্গ করা হয়েছে। আহত করা হয়েছে  ৫০ এর বেশি মানুষ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ ঘটনায় উল্টো তারা আবার মামলা দিয়েছে ১৬শ’ মানুষের বিরুদ্ধে। এত ভয় পায় কেন? ভয় পাই এ জন্য যে, তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণ যেদিন বের হবে রাজপথে, সেদিন আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংঘটিত হন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে সে নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে।’

মানববন্ধন শেষে মির্জা ফখরুল দাবি জানিয়ে বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে।’

মানববন্ধনে আরও উপরিস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের আমান উল্লাহ আমানসহ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক