সমালোচনা করলে সরকার রাগ করে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২১, ১৩:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা মিছিল মিটিং করি—  এর থেকে সরকারকে বুঝতে হবে কী করতে হবে। সমালোচনা করলে সরকার রাগ করে, আমাদের ছেলেদের পেটায়। এভাবে করলে কি মুখ বন্ধ করা যাবে?’ 

রবিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী ছাত্রদলের আয়োজিত দ্রব্যমূল্যের উদ্ধর্গতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘আজকে সরকার ভোটের কথা ভাবে না। তারা সরকারি প্রতিষ্ঠানগুলোকে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাই জনগণকে তোয়াক্কা করে না।’

নিত্যপণ্যের দাম বাড়লো কেন?— এমন প্রশ্ন রেখে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, একটা শুভঙ্করের ফাঁকি হয়ে গেছে। বাংলাদেশের রিজার্ভ নাকি ৪৬ বিলিয়ন ডলার। অথচ সরকার ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে। আসলে রিজার্ভ কমে আসছে। কারণ রিজার্ভ ভেঙে জাতিকে রক্ষা করতে হচ্ছে। বাংলাদেশর রিজার্ভ থেকে হাজার কোটি টাকা হাওয়া, একটা পক্ষের কাছে হাজার কোটি টাকা কিছু না। কিন্তু যারা খেতে পায় না, তাদের কাছে এক টাকাও অনেক।

আগে বাংলাদেশে ‘অভাব একটা সীমার মধ্যে থাকলেও এখন তা অসীম হয়ে গেছে’ বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আজকে টেলিভিশনে দেখলাম বাজারে খাদ্যদ্রব্যের কোনও অভাব নাই। কিন্তু টাকার (দামের) পরিমাণটা একটু বেশি। বাজারে সব পাবেন কিন্তু দাম বেশি।

‘সরকারের কাছে ধান্ধাবাজির যতো সুযোগ আছে সব করছে’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘সবচেয়ে বড় চুরির জায়গা স্বাস্থ্য মন্ত্রণালয়। যেখানে মাল না কিনলেও টাকা দেওয়া হয়।’

‘চড়া সুদে বিদেশ থেকে’ ঋণ নেওয়া হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকারের এই ঋণের টাকা ২০২২ সাল থেকে পরিশোধ করতে হবে, তা না দিতে পারলে দেশের মানুষ বিপাকে পড়বে। এ নিয়ে আমরা সবাই চিন্তিত। 

মানববন্ধনে বিএনপির ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম