‘দোয়া মাহফিল’ থেকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগে বিএনপি নেতাকর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৭:০০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭:০৬

রাজধানীর নাখালপাড়াস্থ দলের নিখোঁজ নেতা সুমনের বাসা থেকে বিএনপির অন্তত ৮/৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক অভিযোগ করেন, ‘আমাদের দলের নেতা নিখোঁজ সুমনের নাখালপাড়ার বাসা পুলিশ ঘেরাও করে রেখেছিল। আমরা এখানে এসেছি  খালাম্মার (সুমনের মা) সঙ্গে দেখা করতে, দোয়া মাহফিল করতে। আমাদের দেড় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। পুলিশ আমাদের বেলা আড়াইটার দিকে অবরুদ্ধ করে রেখেছিল।

আমিনুল অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মীকেও আটক করেছে পুলিশ।

যদিও বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, শাহীনবাগ এলাকার একটি বাসা থেকে ৮ থেকে ৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

/আরটি/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম