সাম্প্রতিক ঘটনায় সরকার দালাল নিয়োগ করেছে: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫:৩২

সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় সরকার ‘দালাল নিয়োগ করেছে’ বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘যারা বিভিন্ন টেলিভিশনের টকশো করে বেড়ায়। এই দালালরা মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা করেন।’

সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিএনপির এই নেতা বলেন, জনগণের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন জনগণ চুপ করে বসে থাকতে পারে না। নিত্যপণ্যের দাম বাড়ছে কার স্বার্থে?

তিনি আরও বলেন, দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি অন্যান্য কিছু জিনিসেরও দাম বাড়ছে। যারা ব্রিজে রডের বদলে বাঁশ দেয়, তাদের দাম বাড়ছে। অন্যদিকে দাম কমছে গণতান্ত্রিক মূল্যবোধের, মানুষের মূল্যবোধের, দাম কমছে সৎলোকের; যারা দিন আনে দিন খায়, পরিশ্রম করে।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম