‘বাংলাদেশকে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে দাঁড়াবার আন্দোলন করবে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১১:৪৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১:৪৬

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। রবিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর মোনাজাত করেন নেতারা।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা শপথ গ্রহণ করেছি— দেশের মানুষকে একত্র করে, রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট এই সরকারকে পরাজিত করে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাবো। বাংলাদেশকে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করবো আমরা।’

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, `১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আজকে ৫০ বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে সেই আকাঙক্ষাকে ধুলিস্যাৎ করে নিয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

মোনাজাতে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা

`৭ নভেম্বর‘ প্রসঙ্গে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, `আজ ঐতিহাসিক সাত নভেম্বর; জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটির কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দ্বিতীয়বারের মতো এই দিনে আমরা স্বাধীনতাকে সুরক্ষিত করতে পেরেছিলাম শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবদুস সালাম ও ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা পরিবহন ধর্মঘট ও খালেদা জিয়ার বাসায় ফেরার প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনও জবাব দেননি।

আরও পড়ুন:
আজ হাসপাতাল ছাড়বেন খালেদা জিয়া

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম