হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৭:৪৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০০:৪২

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার পর গুলশানে নিজের বাসা ‘ফিরোজা’য় পৌঁছান তিনি। এর আধঘণ্টা আগে বসুন্ধরা আবাসিক এলাকার হাসপাতালটি থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। তখন তার গাড়ি ঘিরে স্লোগানে-স্লোগানে সঙ্গ দেন দলীয় নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী একাধিক বিএনপি কর্মী বাংলা ট্রিবিউনকে জানান, কুড়িল ফ্লাইওভার থেকে নেমে বিমানবন্দর সড়ক থেকে বারিধারা প্রবেশের আগে রেল ক্রসিংয়ের যানজটে গাড়ি থেমে গেলে আশপাশের পথশিশুরা এসে খালেদা জিয়াকে সালাম দেয়। গাড়ির ভেতর থেকেই হাত তুলে জবাব দেন তিনি। কয়েকজন ভিক্ষুকও এসে সালাম জানালে তিনি হাত নেড়ে সাড়া দেন। এছাড়া একাধিক রিকশাচালক ও নিম্নবিত্ত কয়েকজন নারী-পুরুষ গাড়ির কাছে এসে সালাম দেন।

বাসায় ফেরার সময় যানজটে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সালামের জবাব দেন খালেদা জিয়া

ফিরোজায় পৌঁছালে বাড়ির সামনে শতাধিক নেতাকর্মী স্লোগানে-স্লোগানে স্বাগত জানান খালেদা জিয়াকে। বাড়ির ভেতরে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীরা।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হওয়ার সময় চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, শামা ওবায়েদসহ অনেকেই গাড়িবহরে যুক্ত ছিলেন।

ফিরোজায় খালেদা জিয়া (ছবি: বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং)

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা করেন। ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। এরপর ৩১ অক্টোবর বায়োপসি রিপোর্ট হাতে পায় মেডিক্যাল বোর্ড। পরের দিন (১ নভেম্বর) তার চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। মেডিক্যাল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।

/এসটিএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম