জ্বালানি ও ভাড়া বাড়ানো সরকারের সাজানো খেলা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১২:৩২আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২:৫২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার পকেটমার সরকার। পরপর দু’বার সরকার জনগণের পকেট কেটেছে; একবার ডিজেল-তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করে।’ এসময় তিনি দাবি করেন, ‘এটা (দাম বাড়ানো) পাতানো খেলা, সাজানো খেলা।’

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। 

জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে এ কর্মসূচিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। এরা একদিক দিয়ে জনগণের পকেট কাটছে, অন্যদিকে নিজেদের পকেট ভারী করছে। তারা জনগণের কথা চিন্তা করে না। প্রতেকদিনই মানুষের গরিবী বাড়ছে সেদিকে তাদের নজর নাই।’

‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারছে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘আজ ইউপি নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ নিজেরা-নিজেরাই মারামারি করে। ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যায় না, তারা নিজেরাই ভোট দিয়ে দিচ্ছে। 

তিনি বলেন, ‘এদেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। এই সরকার যতদিন থাকবে, ততদিন মানুষের ভোগান্তি বাড়বে। তাই ঐক্যবদ্ধ হয়ে জনগণকে মাঠে নামাতে হবে।’

এসময় জ্বালানি তেল ও বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর দেশের মহানগর ও ১২ নভেম্বর দেশের জেলা-জেলায় বিক্ষোভের ডাক দেন বিএনপির এই নেতা।

/জেডএ/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম