বিএনপির ধারাবাহিক কর্মসূচি আসছে

সালমান তারেক শাকিল
১১ নভেম্বর ২০২১, ২২:২১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২২:৪০

দেশে দ্রব্যমূল্য, জ্বালানি ও পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জনমত তৈরি করতে বিএনপি নেতাদের দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর নয়া পল্টনে দলের সাংগঠনিক, সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের বৈঠকে এ নির্দেশনা এসেছে। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জনমত তৈরির জন্য ধারাবাহিক কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছেন নেতারা। এই জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত জনসভা ও ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির পরামর্শ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে সারা দেশে কর্মসূচি আসতে পারে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন দায়িত্বশীল নেতারা।

বৈঠক সূত্র জানায়, রাজধানীর নয়া পল্টনে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়ে অন্তত একঘণ্টার বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগরের দুই কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ কয়েকজন সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন। সবশেষে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিব বৈঠকে সর্বশেষ অনুষ্ঠিত স্থায়ী কমিটির রাজনৈতিক সিদ্ধান্তগুলো উল্লেখ করেন। এরপর কয়েকজন নেতা বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত দেন। 

অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা জানান, দলের শীর্ষ পর্যায় থেকে জনগণের পাশে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে উল্লেখ করে তাদের পাশে দাঁড়িয়ে জনদাবি সামনে আনতে নেতাদের উৎসাহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণের আজকে নাভিশ্বাস উঠে গেছে। গ্রামগঞ্জে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক। সেই দ্রব্যই আবার শহরে এসে চড়া দামে বিক্রি হচ্ছে। সর্বত্র একটা অব্যবস্থাপনা চলছে। সাধারণ মধ্যবিত্তের অবস্থা করুণ। তাদের অবস্থা খারাপ। সরকার ব্যর্থ।’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, ‘আজকে কর্মসূচি নিয়ে বৈঠক হয়েছে। দলের পক্ষ থেকে লিফলেট বিলি করা হবে, কর্মসূচি দেওয়া হবে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিজেল-কেরোসিন তেলসহ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী প্রচারণা করা হবে।’

বৈঠকে অংশ নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ নেতার ভাষ্য, বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর পর্যায়ক্রমে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে কর্মসূচি দেওয়া হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি সমন্বয় করতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ নভেম্বর জ্বালানি তেল ও বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১০ নভেম্বর দেশের মহানগর ও ১২ নভেম্বর দেশের জেলায় জেলায় তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি ডেকেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধারাবাহিক বৈঠকের একমাস: কৌশল বদলাচ্ছে বিএনপি

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম