করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চলছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। রবিবার (১৪ নভেম্বর) বিকালে চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
খারেধো জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত দলীয় সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তির পর তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। পরে রাতে তাকে সিসিইউতে নেওয়া হয়।
জা. এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে আছেন।
এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ৭ নভেম্বর তিনি বাসায় ফিরেছিলেন।









