খালেদা জিয়াকে বিদেশে নিতে পরিবারের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৯:২০আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:৫৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ আবেদন করা হয়। বিএনপির প্রভাবশালী একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপির প্রভাবশালী এক নেতা বাংলা ট্রিবিউনকে সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানান, এদিন সকালের দিকে পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ বিষয়ে বলতে পারবো না। দুদিন ধরে অসুস্থ অবস্থায় আছি।’

পরে এ বিষয়ে জানতে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিএনপির ওই প্রভাবশালী নেতা জানান, এবারও বেগম জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান নেই। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনও সম্ভাবনা পাওয়া যায়নি।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে জানান, খালেদা জিয়ার শারীরিক প্যারামিটারগুলো এখনও আপডাউন করছে। সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। তিনি বলেন, ‘তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে।’

গত শনিবার অবস্থার অবনতি ঘটলে সিসিইউতে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। গত ১২ অক্টোবর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ৭ নভেম্বর তিনি বাসায় ফিরেছিলেন।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম