‘ই-কমার্সের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ২০:৪৯আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০:৪৯

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘দেশে অনলাইন কেন্দ্রিক ব্যবসা কয়েকগুণ বেড়েছে এটা সত্য। কিন্তু ই-কমার্সের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এখানে দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। অনলাইন কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটছে এটা সত্য। কিন্তু পাশাপাশি ডিজিটালি ভয়ানক আকারে দুর্নীতি হচ্ছে।’

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এমপি হারুন এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাকে (ইউনেস্কো) ধন্যবাদ জানাতে ওই প্রস্তাব আনা হয়।

হারুন বলেন, ইউনেস্কোতে বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু হওয়া নিঃসন্দেহে দেশের জন্য বড় অর্জন। স্বাধীনতার পূর্ব ও পরের বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক বিশ্বের ১০০ দেশের একটি সম্মেলন হবে। সে তালিকায় বাংলাদেশের নাম নেই। এটি হতাশার, উদ্বেগের।

দুর্নীতি ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থা কী, স্বাস্থ্যখাতের অবস্থা কী— এসব প্রশ্ন রেখে হারুন বলেন, এগুলো হতাশার। এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে। কিন্তু এই সংকটগুলো থেকে বের হতে হবে, এজন্য আলোচনা করতে হবে। এসব বিষয়ে আলোচনা করতে গেলে নানাভাবে বাধা দেওয়া হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম