‘মির্জা আব্বাস স্বাভাবিক আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১০:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১০:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি এ তথ্য জানান।

এর আগে, প্রচণ্ড বুকে ব্যাথা নিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্বাস।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার পর মির্জা আব্বাস প্রচণ্ড বুকের ব্যথা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে যান। পরে চিকিৎসকরা তাকে সিসিইউ-তে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে স্বাভাবিক আছেন তিনি, শুকরিয়া।’

শায়রুল কবির খান জানান, বুধবার সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বরিশাল বিভাগের পটুয়াখালী ও পিরোজপুর জেলা মহিলা দলের কর্মীসভায় যোগ দিতে ঢাকা থেকে বিমানে যাত্রা করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা নিয়মিত মির্জা আব্বাসের খোঁজ রাখছেন।

‘পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাস দোয়া চেয়েছেন’ বলে জানিয়েছেন শায়রুল কবির।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম