খালেদা জিয়ার কিছু হলে জনরোষে পড়বে বিএনপিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:৫৫

২০ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আপনারা আমাদের দিকে প্রশ্নের তীর ছুড়ছেন, আমরাও বুঝি। প্রশ্ন না করলেও আমাদের মনে প্রশ্ন আসে। কোনও দুঃসংবাদ যদি আসে। শেখ হাসিনা বা তার দল, এমনকি আমরাও জনরোষে পড়বো। সাধারণ মানুষ আমাদেরও তিরস্কার করবে।’

মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা বিএনপির নেতাকর্মীরাও জানি না প্রকৃত অর্থে ম্যাডামের চিকিৎসার বিষয়টা কী? কিন্তু আমি হলফ করে বলতে পারি শেখ হাসিনা সেটা জানেন। কারণ তিনি ক্লোজ মনিটরিং করছেন।’

আওয়ামী লীগ নেতারাও মনে মনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি চান মন্তব্য করে তিনি বলেন, ‘এ দেশের ৯৯.৯৯ শতাংশ মানুষ এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা চায়।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘জনগণের ভোটের তোয়াক্কা করেন না, আদালতের তোয়াক্কা করেন না। তিনি যা চান তাই হয়, এইটার নাম বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমাদের আবেগের জায়গাগুলো এক। লক্ষ্য অর্জনের উদ্দেশ্যও এক। আমরা কেউ কেউ বেশি ধর্যশীল। আবার কারও ধর্যের বাঁধ ভেঙে গেছে, আর কত। কিন্তু সবার উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।’

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম