খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিকাল, গুজবের ভিত্তি নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৪:৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪:৫৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার এখনই বিদেশে উন্নত চিকিৎসা দরকার। এখনও ভেরি ক্রিটিকাল স্টেজে আছেন; চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা করছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব গুজবের কোনও ভিত্তি নেই। একটি মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে।’

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর কমিটির দুই আহ্বায়ক আবদুস সালাম, আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। যৌথ সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত কয়েকদিন কর্মসূচি ঘোষণা করেন।  সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রুহুল কবির রিজভী।

‘সরকারের ইচ্ছা নেই তিনি বেঁচে থাকুক’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘এখন যে অবস্থা, এই মুহূর্তেই বিদেশে চিকিৎসার জন্য সরকার তাকে পাঠাতে পারে; এজন্য সমস্ত দায় সরকারের। দেশের মানুষ বিশ্বাস করে, সরকারের ইচ্ছা নেই তিনি বেঁচে থাকুক। এজন্য বাইরে নেওয়ার ব্যবস্থা নিচ্ছে না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, ‘সীমিত পরিসরের মধ্যে আমরা আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো, একইসঙ্গে গণতন্ত্রকেও মুক্ত করবো।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম