সংবাদ সম্মেলনে রিজভী

বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীকে রাজার মতো ক্ষমতা দিয়েছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ১৬:২২আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৬:৪৮

রুহুল কবির রিজভী বিচারপতি খায়রুল হক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজার মতো ক্ষমতা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি  বলেন, বিতর্কিত রায়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে বাকশাল করার জন্যই সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে। সরকার নিজেদের গণতান্ত্রিক দেখানোর জন্য নির্বাচন-নির্বাচন খেলা খেলছে। তারা স্থানীয় সরকারের  ৮৫ ভাগ ভোট কেড়ে নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্রকে খুন করা হয়েছে। ব্রাক্ষণবাড়িয়ায় এখন বিএনপি-নিধন চলছে। ‘যা কিছু ঘটুক, কেষ্টা বেটাই চোর’—তেমনি  দেশে যা কিছু ঘটে সব কিছু বিএনপি করে।  ব্রাক্ষণবাড়িয়ায় বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ ৪৪ জন নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা বিন্দুমাত্র সম্পৃক্ত নেই।  এ মামলা দায়ের ও হয়রানির তীব্র নিন্দা জানাই।
রিজভী বলেন, এ সরকার ক্ষমতায় টিকে থাকতে তাদের পুরনো চিরচেনা বাঁকা পথে হাঁটছে। সরকারের সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে অন্যায়-অত্যাচার, গুম-হত্যা করে টিকে আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,  আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির কোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। 

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম