‘সরকার চাইলে আলোচনা করতে পারে, না হলে রাজপথে নামতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৫:৩৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫:৩৬

‘দেশে গনতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই’ মন্তব্য করে বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, এভাবে একটি দেশ চলতে পারে না। সরকার চাইলে আলোচনা করতে পারে। আর সরকার যদি না চায় তাহলে রাজপথে নামতে হবে। সেখানে (রাজপ‌থ) কে থাকলো, আর কে থাকলো না, সেটা বিষয় না।’

রবিবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের আবদুস সালাম হ‌লে জাতীয়তাবাদী সাংস্কৃ‌তিক দ‌লের উ‌দ্যো‌গে  বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চি‌কিৎসার জন‌্য বি‌দে‌শে যে‌তে সরকা‌রি নি‌ষেধাজ্ঞার প্রতিবা‌দে আ‌য়ো‌জিত প্রতিবাদ সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ‘এখন আর বসে থাকলে চলবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে, বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে চাইলে, একমাত্র পথ হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামা।’

দুদু আরও বলেন, ‘একে অপরের সমালোচনা করার অনেক জায়গা আছে। তবে কে আসলো কে থাকলো, আর কে চলে গেলো— এটা দেখার বিষয় না। যে আসবে তাকে নিয়েই রাজপথে নামতে হবে।’

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা একটা পারমিশন দেন, আপনাদের কোনও দায় নিতে হবে না। কোনও খরচ হবে না। বিএনপির প্রতিটা কর্মী এক টাকা করে দিয়ে হলেও খালেদা জিয়ার চিকিৎসার দায়ভার নেবেন। বিএনপি কর্মীরা সর্বোচ্চ দিয়ে খালেদা জিয়াকে রক্ষা করবেন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দায় আমাদের আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে পার্টির নির্দেশ অনুযায়ী রাস্তায় আসেন, তাহলে আমরা আমাদের নেত্রীকে বাঁচাতে পারবো, বাংলাদেশকে বাঁচাতে পারবো।’

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি  হুমায়ুন ক‌বির বেপারীর সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য দেন— বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য সে‌লিমা রহমান, যুগ্ন মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, স্ব‌নির্ভর বিষয়ক সম্পাদক শি‌রিন সুলতানা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের রহমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী