আজ বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশ, অংশ নিচ্ছেন জ্যেষ্ঠ নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১০:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:৪৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি। এসব সমাবেশে দলের স্থায়ী কমিটিসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় সমাবেশে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ চট্টগ্রাম মহানগরে কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠে সমাবেশে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশন চত্বরে নজরুল ইসলাম খান, সিলেট মহানগর রেজিস্ট্রার মাঠে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং রাজশাহী মহানগরের বাটারমোড়ের সমাবেশে আব্দুল্লাহ আল নোমান অংশ নেবেন।

এছাড়াও প্রস্তাবিত বিভাগীয় শহর কুমিল্লার সাগর পাড় সংলগ্ন বাদুর তলা রোডের সমাবেশে শামসুজ্জামান দুদু এবং ফরিদপুর শহর প্রেস ক্লাব চত্বরে সমাবেশে মির্জা আব্বাস অংশ নেবেন বলেও জানান তিনি।

প্রতিটি সমাবেশে বিএনপি কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিভাগের জেলা নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানানো হয়েছে।

এরআগে, গত ২৪ নভেম্বর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে দলের মহাসচিব যৌথ সভা শেষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবেই আজকের সমাবেশগুলো হচ্ছে।

শায়রুল কবির খান জানান, আগামী ৩ ডিসেম্বর বরিশাল বিভাগ সমাবেশ জেলা স্কুল মাঠের সমাবেশে মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান