‘খালেদা জিয়ার চতুর্থ দফায় রক্তক্ষরণ হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৭:২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গতকাল সোমবার (২৯ নভেম্বর) আবারও খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা জানান।

এ নিয়ে খালেদা জিয়ার চতুর্থ দফায় রক্তক্ষরণ হয়েছে। এর আগে গত রবিবার (২৮ নভেম্বর) তার চিকিৎসকরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১৭ নভেম্বর থেকে তার তিন দফায় রক্তক্ষরণ হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১২টার দিকে হঠাৎ ডা. জাহিদ হোসেন আমাকে ফোন করে বলেন, দ্রুত হাসপাতালে আসেন। আমি সেখানে গিয়ে দেখি অন্তত ১০ জন চিকিৎসক বসে আছেন। ঘরে ঢুকে আমি জানতে চাই, কী হয়েছে। তাদের অন্তত চিন্তিত দেখাচ্ছিল। তারা জানালেন, যেটা ভয় পাচ্ছিলাম, সেটাই হয়েছে। আবারও আজ (সোমবার) সন্ধ্যায় তার রক্তক্ষরণ হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সকালে আবারও ডা. জাহিদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কাল থেকে ম্যাডামের অবস্থা অনেকটা ভালো। এই ভালো ভালো নয়। চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।’

ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে  সমাবেশে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করেন। তিনি তার বক্তব্যে অর্থনীতি, রাজনীতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম