খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:৩৯

‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেন সরকার তাকে যেতে দিতে চায় না? তারা আইনের কথা বলে, এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছে করলে সরকার অবশ্যই তাকে বিদেশে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার। তারা আজ গণতন্ত্রের মূল কণ্ঠ খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়। তাকে তারা কথা বলতে দিতে চায় না। তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে।’

বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মৌন মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নেতাদের অভিযোগ, মহিলা দলকে মৌন মিছিল করতে দেওয়া হয়নি।

দেশে নারী শিক্ষা, নারীদের চাকরি ও নারীদের অগ্রগতির জন্য খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, ‘তার সময়েই নারীরা ক্ষমতায়তনের সবচেয়ে বড় সুযোগ পেয়েছে। তিনি সবাইকে বাক স্বাধীনতা দিয়েছিলেন।’

বিএনপির মহাসচিবের দাবি, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারই এই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করেছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন।

তার অভিযোগ, বাংলাদেশে মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে সরকার।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে কথা বললে হবে না, ঘরে-ঘরে গিয়ে মা বোনকে জাগিয়ে তুলতে হবে। সব মানুষকে একত্রিত করতে হবে, সংঘবদ্ধ করতে হবে।’ খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফিরিয়ে আনার কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে অসুস্থ করছেন।’

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আপনি বেশি দিন টিকবেন না। আপনার রাজ সিংহাসন কাঁপছে। আপনার পতন আসন্ন। পতনের যে আওয়াজ হবে, পৃথিবীর সব একনায়কের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের