খালেদা জিয়ার শর্তহীন চিকিৎসার ব্যবস্থা করুন: সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:৪৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় কোনও শর্ত নয়, অবিলম্বে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করুন। তিনি বলেন, ‘সুচিকিৎসা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, যা রাষ্ট্রের সব নাগরিকেরই প্রাপ্য।’

রবিবার (৫ ডিসেম্বর) কমিটির সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর নিউ মার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম উল্লেখ করেন, খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার। নানা শর্তের বেড়াজালে তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় রফিকুল আলম  মজনু ও আব্দুল হান্নান প্রমুখ অংশগ্রহণ করেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
চাল-আটার জন্য হাহাকার, ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি
চাল-আটার জন্য হাহাকার, ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার