দেশে চরম সংকট বিরাজ করছে: মাহবুবুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৬, ১৮:০২আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৮:০৪

লে. জে. (অ.) মাহবুবুর রহমান দেশে চরম সংকট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অ.) মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রকৃত গণতন্ত্রের চর্চাকে বাদ দিয়ে যে উন্নয়ন হয়, তা হচ্ছে চোরাবালির মতো ক্ষণস্থায়ী। তাই দেশে আজ অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে চরম সংকট ও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
সরকারের সমালোচনা করে সাবেক এ সেনা প্রধান বলেন,  যত দিন জিয়ার চেতনা আমাদের মধ্যে থাকবে, ততদিন এ দলকে কেউ ভাঙতে পারবে না। কারণ এ দল ভেসে আসা কোনও দল নয়।
আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফরুক, ঢাকা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।
/এসআইএস/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক