র‌্যাব কর্মকর্তাদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা লজ্জাজনক: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৫:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব কর্মকর্তাদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেছেন, ‘গতকাল বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আমরাও পালন করেছি। বিশ্ব মানবাধিকার দিবসেই গণতান্ত্রিক দেশ আমেরিকা থেকে র‌্যাব সম্পর্কে একটি ঘোষণা এসেছে। বাংলাদেশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’ শনিবার (১১ ডিসেম্বর) ঢাকায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। 

খন্দকার মোশাররফের দৃষ্টিতে, ‘আমেরিকা মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়। এ কারণে তারা গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। আমরা বারবার বলেছি, একযুগ ধরে বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। একটি দল গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সারাবিশ্বে আমাদের ভাবমূর্তিকে ভূলুণ্ঠিত করছে।’

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসায় প্রধান বাধা সরকার– এমন অভিযোগ তুলে মোশাররফ হোসেন বলেন, ‘যে আদেশ বা ধারায় আমাদের দেশনেত্রীর সাজা স্থগিত হয়েছিল সেখানে বিদেশে যেতে না পারার শর্ত জুড়ে দেওয়া হয়। সেই ধারায় লেখা আছে, তিনি নিঃশর্ত বা শর্তযুক্ত ব্যবস্থা নিতে পারেন। তাই সেই আদেশ সংশোধন করে শর্তটি বাদ দিলেই সমাধান হয়ে যায়। তার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার বাধা অপসারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

খন্দকার মোশাররফ উল্লেখ করেন, ‘ম্যাডামের চিকিৎসাকরা সংবাদ সম্মেলনে বলেছেন দেশে তার চিকিৎসা আর নেই। তাকে বিদেশে উন্নত সেন্টারে আধুনিক চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। তারা বলছে, এটি আইনের বিষয়। আসলে এটি কোনও আইনের বিষয় নয়, তার চিকিৎসায় বাধা হচ্ছে সরকার।’

কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়া হয়। এ সময় আরও ছিলেন সংগঠনটির সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম