রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৫:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৪

মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে র‌্যালি করছে বিএনপি। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যসহ দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
 
জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা রঙিন করে তুলেছেন র‌্যালি। র‌্যালির শুরুতে ভ্যানে করে বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল আকারের ছবি নেওয়া হয়েছে।

রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি

দুপুর সোয়া ২টায় র‌্যালি শুরুর আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এসময় আয়োজকরা জানান, র‌্যালিটি শান্তিনগর মোড় হয়ে ঘুরে আবারও নয়া পল্টনে এসে শেষ হবে। 

র‌্যালির উদ্বোধন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের র‌্যালির মধ্যে দিয়ে নতুন সংগ্রামের সূচনা হলো, আজকের র‌্যালি নতুন করে জেগে উঠবার র‌্যালি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার শুভ সূচনা হলো আজকের র‌্যালির মধ্য দিয়ে।’

রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি

বিএনপির মহাসচিব বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্বাধীনতার পঞ্চাশ বছরের র‌্যালিতে অংশ নিয়েছি। যখন একাত্তরের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

র‌্যালিতে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করছেন। 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম