খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা

বুধবার থেকে জেলা পর্যায়ে বিএনপির সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২০:৫১

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার (২২ ডিসেম্বর) থেকে জেলা পর্যায়ে সমাবেশ শুরু করবে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত টানা ৯ দিন দেশের জেলা ও বিভাগীয় শহরে এসব সমাবেশ চলবে। দলীয় প্রধানের চিকিৎসা ইস্যুতে এই প্রথমবারের মতো দেশজুড়ে একযোগে অনুষ্ঠেয় এসব কর্মসূচিতে দলের স্থায়ী কমিটি, সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, জেলায় জেলায় সমাবেশ শেষে তারা মহাসমাবেশ করবেন। সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে মঙ্গলবার (২১ ডিসেম্বর) পর্যন্ত কোনও ইতিবাচক ইঙ্গিত না পাওয়ায় এই ইস্যুতে সমাবেশ শেষে আরও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। ধারাবাহিক এ কর্মসূচির সঙ্গে ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক ইস্যুও যুক্ত করার সিদ্ধান্ত রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের।

বিএনপি স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, ইতোমধ্যে দলীয় প্রধানের কাছে তার বিদেশে চিকিৎসার জন্য সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধি পাঠানোর বিষয়ে মতামত চাওয়া হয়েছে। তার পরিবারের একজন সদস্য এ বিষয়ে মতামত চাইলে খালেদা জিয়া জানিয়েছেন, তাকে সরকার বিদেশে চিকিৎসা নিতে দেবে না বলেই তিনি মনে করেন। দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার এ বিষয়ে আগ্রহ থাকলেও তা শেষ পর্যন্ত স্থগিত অবস্থায় রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার ছয়টি জেলায় বিএনপির সমাবেশ হবে। টাঙ্গাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হবিগঞ্জে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যশোরে মির্জা আব্বাস, বগুড়ায় গয়েশ্বর চন্দ্র রায়, দিনাজপুরে নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণ করবেন। এভাবে কেন্দ্রীয় প্রায় সব নেতাই ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সমাবেশে অংশগ্রহণ করবেন।

এদিকে ২৩ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করবে বিএনপি। শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম