রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৬:১৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫১

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে কমিটির সভায় আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, আগামী সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠেয় বৈঠকগুলোতে আগামী দিনের রাজনৈতিক কৌশল, নির্বাচন কমিশন গঠনসহ প্রাথমিক পর্যায়ের আলোচনা করবে বিএনপি।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, কবে নাগাদ চিঠি দেওয়া হবে,  তিনি এখনও তা অবহিত হননি।

সোমবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশগ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,  আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম