সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ২২:৪৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:৪৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) রাত ৮টার পর তাকে কেবিনে নেওয়া হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার অন্যতম চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সুত্র জানায়, রবিবার বিকালে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দু’মাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে নেওয়া হলো।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা যায়, তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম