নোমানের দুর্নীতি মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১২:৫৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১২:৫৪

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সম্পদের হিসাব বিবরণীর এক মামলা বাতিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।ফলে নোমানের মামলা বিচারিক আদালতে চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে নোমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান এ সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ১৯৯৮ সালের ১৯ আগস্ট নোমানের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় ২০০৯ সালে নোমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নোমান। এ আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে আজ সোমবার তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আপিল বিভাগ।
/ইউআই/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম