দেশ গণতন্ত্রশূন্য করার ধারাবাহিকতায় সরকার বিরোধীদল শূন্য করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৫

দেশকে গণতন্ত্রশূন্য করার ধারাবাহিকতায় সরকার বিরোধীদল শূন্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ব্যর্থতা ঢাকার জন্য উন্নয়নের কথা বলেন। কিন্তু জনগণ জানেন এর আড়ালে তিনি দেশকে গণতন্ত্রশূন্য করছেন। আর গণতন্ত্রশূন্য করতে গিয়েই বিরোধীদল শূন্য করছেন। সেই শূন্যতার ধারাবাহিতায় আজকে তাজমেরী ইসলাম কারাগারে।

রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামের গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই মানববন্ধন আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, পতন যখন নিকটে, সে পতন কেউ ঠেকাতে পারবে না। আপনি যত বাঁশ দিয়ে আর লোহার রড দিয়ে সিংহাসনকে যতই ঠেক দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী, আপনার সিংহাসন আর শক্ত থাকবে না। ওটা এখন টলমল করা শুরু করেছে। আপনার সরকারের কফিনে লাস্ট পেরেক আপনি নিজেই মেরেছেন, তাজমেরী ইসলামের মত একজন শিক্ষাবিদকে কারাগারে পাঠিয়ে।

তিনি বলেন, আজকে গোটা বিশ্বব্যাপী ধিক্কার উঠেছে এই সরকারের বিরুদ্ধে। এদের গুম, খুন নিয়ে ফ্যাসিবাদের কারণে দেশের অনেক লোক বলতে সাহস করেনি। কিন্তু কোন কিছু ঢেকে রাখা যায় না, সব আন্তর্জাতিক দৃষ্টিতে ধরা পড়েছে। আপনি কত গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যা করেছেন সব আস্তে আস্তে গর্তের ভেতর থেকে বের হচ্ছে। আপনি এগুলো আড়াল করতে চান তাজমেরী ইসলামকে কারাগারে পাঠিয়ে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তাজমেরী ইসলামকে মুক্তি দিন, অন্যথায় এইটাই স্ফুলিঙ্গের মত আন্দোলনের এমন দাবানল তৈরি হবে যে প্রধানমন্ত্রী আপনার র‍্যাব, আপনার পুলিশ যারা আপনাকে পাহারা দেয় কেউ আর আপনাকে পাহারা দিবে না। আপনার পতন অবশ্যই হবে।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সঞ্চালনায় মানববন্ধনে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় ও পেশাজীবী নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম