রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৮:৩১আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২০:০৭

সময় ও সুযোগ শেষ হয়ে যাওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সরকারের একতরফা গতানুগতিক তৎপরতা সংকটের সমাধান করবে না।’

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সরকারের পছন্দসই সার্চ কমিটিকে আইনি চেহারা দিলেই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না।

সাইফুল হক দাবি করেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার ও সরকারি দল তাদের মূল অবস্থান পরিবর্তন করেনি, বিরোধী রাজনৈতিক দলগুলোর ন্যায্য, যৌক্তিক মতামত ও দাবি তারা বিবেচনায় নেয়নি। নির্বাচন কমিশন নিয়ে সরকার যে পুরনো গতানুগতিক পথে হাঁটছে তা নির্বাচনকেন্দ্রিক সংকটের সমাধান  করবে না।

তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে সময় কোনও সমস্যা নয়। সময় ও সুযোগ শেষ হয়ে যাওয়ার আগেই সরকার ও সরকারি দলকে রাজনৈতিক উদ্যোগ নিয়ে ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচন কমিশন গঠন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ, তদারকি সরকারসহ সমগ্র বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের