আজ বিকালে সংবাদ সম্মেলন

সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে সিরাজগঞ্জ অফিসে হামলা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ০১:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০১:১৩

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জে বিএনপির কার্যালয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে হামলা করার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।’

সোমবার (২৪ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৪ জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে যুবদল নেতাসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সোমবার (২৪ জানুয়ারি) স্থায়ী কমিটির সভা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব।

উল্লেখ্য, ১১ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে তারা দুজনেই সেরে ওঠেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসছেন মির্জা ফখরুল।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী