আওয়ামী লীগের ফাঁদে জনগণ আর পা দেবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৪

‘আওয়ামী লীগের ফাঁদে জনগণ আর পা দেবে না’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এরা (সরকার) গণতন্ত্রকে ধ্বংস করেছে, নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা (আওয়ামী লীগ নেতারা) খুব কথা বলতে শুরু করেছেন, আমরা সার্চ কমিটিতে নাম দেইনি কেন? আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, একইভাবে তারা ক্ষমতা ধরে রাখার জন্য তাদের লোকজন দিয়েই নির্বাচন কমিশন গঠন করে।’

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানে সার্চ কমিটির কার্যক্রমের সমালোচনা করে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, এই দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না, দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সব তারা ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। আমাদের যে ঐতিহ্য, তা নিয়েই তারা রুখে দাঁড়াবে, অবশ্যই উঠে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘এই ভয়াবহ গণতন্ত্রবিরোধী, বাংলাদেশের মানুষবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য তারা জাতীয় ঐক্য সৃষ্টি করে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই রচনা প্রতিযোগিতা ১২ স্তরে ১২টি বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় ৪১৯ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ১৭ জন এবং বিভাগীয় পর্যায়ে ৭৯ জন বিজয়ী হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে। আমরা এখন থেকে পুরো মার্চ মাসব্যাপী আমাদের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন কর্মসূচি শুরু করবো। এসব কর্মসূচির মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সঠিক ও প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবো।’

রচনা প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক আ.ফ.ম. ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, চেয়ারপারসন কার্যালয়ের এবিএম আবদুস সাত্তার, রিয়াজউদ্দিন নসু, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক