বিএনপির মতবিনিময়

ওয়ান-টু ওয়ান বৈঠকে খন্দকার মোশাররফ ও মান্না

সালমান তারেক শাকিল
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে। বিগত কয়েক মাস ধরে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হলেও শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এদিন ৬টা ২০ মিনিটে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে আলোচনা করতে আসেন। ৬টা ২৫ মিনিটে খন্দকার মোশাররফ হোসেন বাসার নিচতলায় বসার ঘরে এসে তাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করেন।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈঠকটি অনানুষ্ঠানিক এবং এটা কোনও রাজনৈতিক বৈঠক নয়।

রাত সোয়া আটটার দিকে বৈঠক শেষে বেরিয়ে আসার পর জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খন্দকার মোশাররফ হোসেন স্যার চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ জন্য এসেছিলাম। রাজনৈতিক কোনও বৈঠক ছিল না এটা।’

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন।  এরমধ্যে অন্তত পাঁচ দিন সময় পার হয়েছে।

খন্দকার মোশাররফ হোসেনের বাসায় মাহমুদুর রহমান মান্না (ছবি সালমান তারেক শাকিল) নাগরিক ঐক্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এককভাবে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। এ কারণে মান্না একাই এসেছেন কথা বলতে। এই আলোচনায় ঐকমত্য এলে দলীয়ভাবে বিএনপির প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে যাবে, এমনটি মনে করছেন দলটির নেতারা।

এ বিষয়ে শুক্রবার দুপুরে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ড. খন্দকার মোশাররফ হোসেন তার সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তার বাসায় কথা বলবো।’

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন দলের নীতিনির্ধারকরা।

আরও পড়ুন...

এ সপ্তাহেই ‘বিকল্প সংলাপ’ শুরু করতে চায় বিএনপি

পরিবর্তনের প্রতিশ্রুতি বিএনপির, লক্ষ্য যৌথ সরকার ব্যবস্থা

/এসটিএস/এপিএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম