দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে। আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ কথা জানান।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করবেন বলে জানান দিদার।









