নির্বাচনকালীন সরকারের ওপর জোর দেওয়া উচিত: আমির খসরু  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের ওপর সবার জোর দেওয়া উচিত।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সেগুনবাগিচায় ‘স্বাধীনতা হলে’ বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠনের তামাশা এবং নিরপেক্ষ নির্বাচনের বাস্তবতা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন’ মন্তব্য করে আমির খসরু বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কোনও কথা বলতে চাই না। নির্বাচন কমিশন কোনও ফ্যাক্টর না। এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে কোনও লাভ হবে না। নির্বাচন কমিশন হচ্ছে ভোট চোর আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সহযোগী সংগঠন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আপনাকে আগে চোরকে ধরতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশে দুটি জিনিস পরিবর্তন করতে হবে। হাসিনার বদলে কেয়ারটেকার সরকার, ইভিএমের বদলে ব্যালট পেপার। এটাই এখন স্লোগান। কারণ, এই দুটো পরিবর্তন করতে পারলে সবকিছুর সমাধান হবে।’

তিনি বলেন, ‘যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, আপনারা যদি তাদের সহযোগী হয়ে যান, তাহলে পরবর্তীকালে জনগণের চোখে শত্রু হয়ে যাবেন। আর একবার শত্রু হয়ে গেলে জনগণের কাছে আপনাদের কোনও গ্রহণযোগ্যতা থাকবে না।’

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দ‌লের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের